কলম্বো, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন মুখ হিসেবে ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ চান্দিমল। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত এই দলের নেতৃত্ব দেবেন কুমার সাঙ্গাকারা। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মুত্তিয়া মুরালিধরন।
২০ বছর বয়সী চান্দিমল দেশে ১৭টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন। ব্যাটিং গড় ৩১.৬২। এছাড়া আন্তঃপ্রদেশ ক্রিকেট টুর্নামেন্টে একটি শতকও আছে তার।
অল-রাউন্ডার থিসারা পেরেরাও সুযোগ পেয়েছেন দলে। বাদ পড়েছেন দিলহারা ফার্নান্দো, কৌশল্য বীরারতে
bdnews24