২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফর পেছাতে চায় নিউজিল্যান্ড

নিরাপত্তাহীনতার কারণে নিউজিল্যান্ড জিম্বাবুয়ে সফর আবারো পেছাতে চায়, অন্তত ২০১১ সাল পর্যন্ত। এছাড়া নিরপেক্ষ কোনো মাঠে খেলারও প্রস্তাব দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 11:40 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ওয়েলিংটন, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তাহীনতার কারণে নিউজিল্যান্ড জিম্বাবুয়ে সফর আবারো পেছাতে চায়, অন্তত ২০১১ সাল পর্যন্ত। এছাড়া নিরপেক্ষ কোনো মাঠে খেলারও প্রস্তাব দিয়েছে। নিউজিল্যান্ডের জিম্বাবুয়ে সফর করার কথা ছিল ২০০৯ সালে। কিন্তু কিউইদের অনুরোধে এক বছর পিছিয়ে ২০১০ সালের জুনে সফরসূচি নির্ধারণ করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন জানান, আফ্রিাকার এই দেশটির পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। তাই তারা সফর আরো এক বছর পেছাতে চান। সরকারের মূল্যায়ন অনুসারে জিম্বাবুয়ের নিরাপত্তা পরিস্থিতি এক বছর আগের মতোই রয়ে গেছে বলে তিনি জানান। ভন বলেন, এই সিদ্ধান্তের কথা জিম্বাবুয়ে ক্রিকেটকে জানিয়ে দেয়া হয়েছে। খেলাও স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। "আগামী বছরের মে/জুন মাসে সফরের সূচি নির্ধারণ করা যেতে পারে,"বলেন তিনি, "আরেকটি বিকল্প নিরপেক্ষে কোনো মাঠে খেলার আয়োজন করা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিএইচ/টিআর/১৬০২ ঘ.