ঢাকা, মার্চ ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের চতুর্থ ম্যাচে রোববার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রয়াল চ্যালেঞ্জার্স। কার্ল ল্যাঙ্গাভেল্টের বলে ইশান্থ শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরেন উদ্বোধনী ব্যাটসম্যান শ্রীভাটস গোস্বামী (৮ রানে)। শূন্যরানে অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে সরাসরি বোল্ড হন মনিষ পান্ডে। এরপর দুই রান যোগ করে মনিষের সঙ্গী হন বিরাট কোহলি।
অন্য প্রাপ্তে দাঁড়িয়ে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্যালিস অসহায়ের মত সতীর্থদের যাওয়া-আসা দেখছিলেন। বিপর্যয় এড়াতে বাধ্য হয়েই দায়িত্ব নিতে হয় দক্ষিণ আফ্রিকান এই অল-রাউন্ডারকে। ৭টি চার ও ১টি ছক্কা মিলিয়ে তার (ক্যালিস) হার-না-মানা ৬৫ রানেই বিপর্যয় কাটিয়ে ওঠে বেঙ্গালোর। সেই সঙ্গে রাহুল দ্রাবিড় ২১, ইয়ন মর্গান ১০ ও রবিন উথাপ্পা ২০ করলে ৭ উইকেটে ১৩৫ রানের পুঁজি পায় অনিল কুম্বলের বেঙ্গালোর।
নাইট রাইডার্সের অ্যাঞ্জেলো ম্যাথুস ১৯ রানে নেন চারটি উইকেট। মুরালি কার্তিক দু'টি উইকেন নেন ২২ রানে। এছাড়া কার্ল ল্যাঙ্গাভেল্ট ২৭ দিয়ে পেয়েছেন একটি উইকেট।
জবাবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের মাঠ ইডেন গার্ডেনে ১৩৬ রান তাড়া করতে নেমে দারুণ সুচনা করে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ও ব্র্যাড হজের অর্ধ
bdnews24