ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইবিএল জাতীয় ক্রিকেট লিগের ফাইনালের প্রথম রাউন্ডের খেলায় শনিবার প্রথমদিন চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটে ২০৮ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজাশাহীর শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতেই তোলে ৮৪ রান। সোহরাওয়ার্দী শুভ ৩২ রান করে বিদায় নেন। তবে জহুরুল ইসলাম সাজঘরে ফেরেন ৫৯ রান করে।
এরপর সাব্বির রহমান ৪১ ও নাসির হোসেন ২৮ রান করে আউট হলেও দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক খালেদ মাসুদ (৫ রান) ও আনিসুর রহমান (২২ রান) দলকে ভাল অবস্থায় নিয়ে গিয়ে দিনের খেলা শেষ করেন।
চট্টগ্রামের কাজী কামরুল নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯১২ ঘ.
bdnews24