ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম বিভাগ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় পাঁচদিনের এই ফাইনাল ম্যাচটি শুরু হবে।
জাতীয় ক্রিকেট লিগে দুই পর্বের লড়াই শেষে রাজশাহী ৮৯ পয়েন্ট সংগ্রহ করে সবার শীর্ষে থাকে। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে ৮৪ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১২০ ঘ.
bdnews24