২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য মোহাম্মদ আশরাফুলকে অধিনায়ক করে ১২ সদস্যের 'বাংলাদেশ এ দল' ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য মোহাম্মদ আশরাফুলকে অধিনায়ক করে ১২ সদস্যের 'বাংলাদেশ এ দল' ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সাত মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচে বাংলাদেশ এ দলের কোচের দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদীন। সহকারি কোচ হিসেবে থাকছেন জাফরুল ইহসান। ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ফাহিম মুনতাসির। বাংলাদেশ এ দল: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, সামসুর রহমান, রকিবুল হাসান, শুভাগত চৌধুরি, সগীর হোসেন, মাহবুবুল আলম, রবিউল ইসলাম, সৈয়দ রাসেল, ডলার মাহমুদ ও নূর হোসেন মুন্না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২৩৫০ ঘ.