ঢাকা, ২৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একদিনের খেলায় একমাত্র ইংল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রথম একদিনের ম্যাচে রোববার সেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের আশা নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিকরা। জয়ের জন্য সাকিবরা স্পিন ও পিচের ওপর জোর দিলেও ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক বলছেন, এ ব্যাপারে তাদের যথেষ্ঠ ভালো প্রস্তুতি রয়েছে। যদিও উপমহাদেশে ম্যাচ হার-জিতে স্পিন মূখ্য ভূমিকা রেখে থাকে বলে মানছেন তিনিও।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকাল সাড়ে ১০টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রায় আট মাস পর দলে ফেরা পেস বোলার মাশরাফি বিন মর্তুজা ও অল-রাউন্ডার মাহমুদুল্ল
bdnews24