করাচি, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। অস্ট্রেলিয়া সফরে টেস্ট, টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের সিরিজে হোয়াইট-ওয়াশ হওয়ার পর পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে ওই দুই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "তদন্ত কমিটির প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছ্ইু বলতে চাই না। তবে আমাদের দুই খেলোয়াড় ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল বলে আমরা সন্দেহ করছি।"
স
bdnews24