ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগকে বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
চোট পাওয়ায় খেলতে পারছেন না পেসার জহির খান। এছাড়া প্রভিনকেও বিশ্রাম দেয়া হয়েছে।
দলে জায়গা পেয়েছেন অল-রাউন্ডার মুরালি বিজয়, এ মিথুন ও রহিত শর্মা।
দল: মুরালি বিজয়, দীনেশ কার্তিক, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, রহিত শর্মা, ইউসুফ পাঠান, রবীন্দ্র জাদেজা, সুদীপ তায়াগি, শ্রীশান্ত, আর অশ্বিন, অমিত মিশ্র, এ মিথুন ও আশিষ নেহরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২৩০৮ ঘ.
bdnews24