ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহরিয়ার নাফিসকে নেতৃত্বে রেখে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে ২৩ ও ২৫ ফেব্র"য়ারি দুটি প্রীতি ম্যাচ খেলবে সফরকারী দল। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৩ ফেব্র"য়ারি হবে প্রথম ম্যাচ।
বিসিবি একাদশের হয়ে প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন- শাহরিয়ার নাফিস (অধিনায়ক), অলক কাপালী, ইমতিয়াজ হোসেন, নাসির উদ্দিন ফারুক, শাহীন হোসেন, মাহমুদুল হাসান, শাফাক আল জাবির, তানভির হায়দার, আরিফুল হক, আলাউদ্দিন বাবু, তাপস বৈশ্য, শামসুর রাহমান ও মোহাম্মদ শরিফুল্লাহ।
নির্বাচিত ক্রিকেটারদের আগামী রোববার সকাল সাড়ে নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান কোচ মিনহাজুল আবেদিন নান্নুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/২০৪৫ ঘ.
bdnews24