কলকাতা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর রাঙ্কিংয়ের শীর্ষে থাকতে চেয়েছি, থেকেছিও," দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্ট জয়ের পর মনের কথা আর চেপে রাখেননি স্পিনার হরভজন সিং, বলে দিলেন সরাসরি।
তিনি বলেন, "এক নম্বর স্থানটি ধরে রাখার মতো খেলোয়াড় আমাদের রয়েছে। এই জয় পেয়ে খুব ভালো লাগছে। কেননা এটি একটি অসাধারণ জয়। খেলা শেষ হয়েছে, অথচ এখনো বুক কাঁপছে।"
নাগপুরে প্রথম টেস্টে হেরে যাওয়ায় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি হারিয়ে বসে ভারত। তাই এই ম্যাচটি জিততেই হতো ভারতকে। "কলকাতা টেস্ট জিতে এক নম্বর জায়গাটি ফিরে পাওয়ার প্রবল ইচ্ছাই আমাদের সবচেয়ে বেশি উৎসাহিত করেছে," ব্যাখ্যা দিলেন হরভজন।
ইডেনে সাতটি টেস্ট খেলে হরভজন সিং উইকেট নিয়েছেন ৪৬টি, গড় ২১.৭৬।
হরভজন বলেন, "ইডেন গার্ডেন আমার জন্য সব সময়ই শুভ। কেন? তা বলতে পারব না। তবে এই মাঠে সব সময়ই ভালো করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২১৩০ ঘ.
bdnews24