২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটু পরীক্ষা করাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফি

হাঁটু পরীক্ষা করাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন পেসার মাশরাফি বিন মুর্তজা। সিঙ্গাপুর এয়ারলাইন্সে বুধবার রাত ১১ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটু পরীক্ষা করাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন পেসার মাশরাফি বিন মুর্তজা। সিঙ্গাপুর এয়ারলাইন্সে বুধবার রাত ১১ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। অস্ত্রোপচার করা দুই হাঁটুর সার্বিক অবস্থা যাচাই করে দেখার জন্য ১৯ ফেব্র"য়ারি মেলবোর্নে তার চিকিৎসক ডেভিড ইয়াংকে দেখানোর কথা রয়েছে। গত বছর ৯ আগস্ট মাশরাফির দুই হাঁটুতে অস্ত্রোপচার করার পর এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মাশরাফি। নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজ খেলার কথা থাকলেও জ্বরের কারণে শেষপর্যন্ত তা বাতিল করে দেন মাশরাফি নিজেই। যদিও জ্বরে আক্রান্ত হওয়ার আগে প্রথম শ্রেণীর ক্রিকেট জাতীয় লিগের তিনটি ম্যাচ খেলেছেন নড়াইল এক্সপ্রেস। ঘরোয়া ক্রিকেটে বেশ স্বাচ্ছন্দ বোধ করেছেন বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মাশরাফি। তবে জ্বরের পর শারীরিক অবস্থা বেশ দুর্বল মনে হচ্ছে তার কাছে। সে কথা তার অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াংকে টেলিফোনে বিস্তারিত জানিয়েছেন দেশের নির্ভরযোগ্য এই পেস বোলার। মাশরাফি বলছিলেন, "নিউজিল্যান্ডে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার সুযোগ পেলে হাঁটুর প্রকৃত অবস্থা বোঝা যেত। অসুস্থ হওয়ায় তা আর হলো না। অস্ত্রোপচারের পর এখনো যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি, তাই মনের মধ্যে সব সময় একটা শঙ্কা কাজ করে। ডেভিডকে পা দেখানোর পরই বোঝা যাবে আমি শতভাগ উজাড় করে দিয়ে খেলতে পারবো কি না।" চিকিৎসবের অনুমতি পেলে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন মাশরাফি বিন মুর্তজা। তিনি আশা করছেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট না হলেও অন্তত একদিনের সিরিজে খেলবেন। ১৯ ফেব্র"য়ারি হাঁটু দেখানো সম্ভব হলে পরদিনই ফিরতি বিমান ধরতে পারেন মশরাফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১১০ ঘ.