২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের শতক

ইমরুল কায়েসের শতকে সফরের শেষ একদিনের খেলায় নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 04:37 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ক্রাইস্টচার্চ, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইমরুল কায়েসের শতকে সফরের শেষ একদিনের খেলায় নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আগের দুটি খেলায় বিশাল ব্যবধানে পরাজয়ে এরই মধ্যে সিরিজ হারিয়েছে সাকিব বাহিনী। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে তামিম ইকবাল (৮) প্রথম ওভারে ফিরে যান। এরপর ফেরেন আফতাব আহমেদ (১৮) ও মোহাম্মদ আশরাফুল (৩১)। তবে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস এক পাশ আগলে ধরে রাখেন। ৪৮ ওভারে তিনি যখন আউট হন, তখন দলের রান ২৩৪। ১৩৪ বলে ১১টি বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রান করেন তিনি। সাকিব আল হাসান করেছেন ৩৬ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ৪৯ ওভারে বাংলাদেশের রান ছিলো ২৩৯, ৮ উইকেটে। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন সাউদি ও ভেট্টরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৪৩ ঘ.