ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমস ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে সোনা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। রুপা শ্রীলঙ্কার। আর ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান।
মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৫৭ রান করে। দলের পক্ষে এনামুল হক ৩৮ বলে ৪৩, মিথুন আলী ২১ বলে ৩৭ এবং সাব্বির রহমান ১৯ বলে ২১ রান করেন। ২টি করে উইকেট নেন থিসারা পেরেরা ও সাচিথ পাথিরানা।
১৫৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৫১ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। এক বল বাকি থাকতেই সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাচিথ পাথিরানা ৩৬, লাহিরু ৩৯ ও আশাদি প্রিয়নজন ২৫ রান করেন। ৩১ রানে ৪ উইকেট নেন স্বাগতিক দলের সাব্বির রহমান। নাসির হোসেন নেন ২ উইকেট।
এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে নেপাল। প্রদ্বীপ আরিফ ৫২, জ্ঞ্যানেন্দ্র মালা ৩০, শুভাষ ২৫ ও অনিল ২০ রান করেন। পাকিস্তানের পক্ষে নায়ার আব্বাস ও কামরান হোসাইন ২টি করে উইকেট নেন।
জবাবে ১৯.৩ ওভার ব্যাট করে ২ উইকেট হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। পামির আলম হার না মানা ৩৩, শাব্বির খালিক ৩০ ও নায়ার আব্বাস ২১ রান করেন। নেপালের পক্ষে ৩ উইকেট নেন চন্দ্রা সউদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৪৪ ঘ.
bdnews24