২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে সোনা বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে রোববার এসএ গেমস ক্রিকেটে সোনা জিতেছে বাংলাদেশ। এছাড়া আরো পাঁচটি সোনা জয় করেছে, কারাতে প্রতিযোগিতায় চারটি ও তায়কোয়ান্দোতে একটি। এ নিয়ে সোনার সংখ্যা দাঁড়ালো ১৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে রোববার এসএ গেমস ক্রিকেটে সোনা জিতেছে বাংলাদেশ। এছাড়া আরো পাঁচটি সোনা জয় করেছে, কারাতে প্রতিযোগিতায় চারটি ও তায়কোয়ান্দোতে একটি। এ নিয়ে সোনার সংখ্যা দাঁড়ালো ১৪। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান করে। ১৫৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১৫১ রানে। পুরো ২০ ওভারও খেলতে পারেনি। এক বল বাকি থাকতেই আউট হয়ে যায় সবাই। কারাতে-তে সোনা চারটি জিতেছে মেয়েদের অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন, অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণী, দলীয় এবং ছেলেদের দলগত বিভাগে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কারাতের ছেলেরা কাতা ইভেন্টের দলগত সোনা জেতেন। সৈয়দ নূর মোহাম্মদ, হাসান খান সান এবং হোসেন খান মুন দেশকে এই সোনা উপহার দেন। মেয়েরাই বা পিছিয়ে থাকবেন কেন। কাতা ইভেন্টের দলগত সোনা জিতে নেন মুন্নি খানম, জ-উ প্র" মার্মা ও উসানু মার্মা। মেয়েদের কাতা ইভেন্টের ব্যক্তিগত স্বর্ণটিও জিতে নেন জ-উ-প্র" মার্মা। এ ইভেন্টের রুপা গেছে ভারতের সন্ধ্যা চন্দ্রকারের দখলে। ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার গানেওয়াথে গেদারা। এরপরই মেয়েদের ব্যক্তিগত কুমি'র অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জেতেন মরিয়ম খাতুন বিপাশা। রুপা পেয়েছেন ভারতের ভোলেনা ভালেনতিনা। ব্রোঞ্জ জিতেছেন পাকিস্তানের জোহরা। সোনা ছাড়াও একটি রুপা এবং ২টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কাতা ইভেন্টে ছেলেদের ব্যক্তিগত বিভাগে সৈয়দ ইবনে ইফতেখার রুপা জেতেন। এই বিভাগে সোনা জিতেছেন শ্রীলঙ্কার অ্যাডওয়ার্ড। ব্রোঞ্জ পেয়েছেন ভারতের বিকাশ। কাতা ইভেন্টের ৫৫ কেজি ওজন শ্রেণীতে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন নেপালের সুনিল লামা। রুপা পেয়েছেন আনন্দ লক্ষ্মণ। আর ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার গুনারতে