২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক দলে পাঁচ নতুন মুখ

বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রামনরেশ সারওয়ান ও দিনেশ রামদিন দলে জায়গা পেলেও বাদ পড়েছেন ফিডেল অ্যাডোয়ার্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রামনরেশ সারওয়ান ও দিনেশ রামদিন দলে জায়গা পেলেও বাদ পড়েছেন ফিডেল অ্যাডোয়ার্ডস। দলে রয়েছে পাঁচটি নতুন মুখ। তারা হলেন লেগ-স্পিনার দেবেন্দ্র বিশু ও অ্যান্টনি মার্টিন, ফাস্ট বোলার জ্যাসন হোল্ডার এবং ব্যাটসম্যান জনাথন কার্টার ও কার্ক অ্যাডোয়ার্ডস। ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১৯ জানুয়ারির মধ্যে। বিশ্বকাপ শুরু হবে ১৯ ফেব্র"য়ারি, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। দল: লিওনেল বাকের, অ্যাড্রিয়ান ব্যারাথ, কার্লটন বফ, সুলেইমান বেন, ডেভ বার্নার্ড, টিনো বেস্ট, দেবেন্দ্র বিশু, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, জনাথন কার্টার, শিবনারায়ন চন্দরপল, কার্ক অ্যাডোয়ার্ডস, ক্রিস গেইল, রায়ান হাইন্ডস, জেসন হোল্ডার, অ্যান্টনি মার্টিন, নিকিতা মিলার, নেলন প্যাসকল, কিয়েরন পোলার্ড, কিয়েরন পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপল, কেমার রোচ, আন্ড্রে রাসেল, ড্যারেন সামি, রামনরেশ সারওয়ান, শেন শিলিংফোর্ড, ডেভোন স্মিথ, গ্যাভিন টোঙ্গে ও ডেভোন টমাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২০ ঘ.