২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারকে ভারত রত্ন দেয়ার দাবি

টেস্ট ক্রিকেটে শতকের অর্ধ-শতক পূর্ণ করায় শচীন টেন্ডুলকারকে ভারত রত্ন খেতাব দেয়ার দাবি জানিয়েছেন কংগ্রেসের পার্লামেন্ট সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটে শতকের অর্ধ-শতক পূর্ণ করায় শচীন টেন্ডুলকারকে ভারত রত্ন খেতাব দেয়ার দাবি জানিয়েছেন কংগ্রেসের পার্লামেন্ট সদস্যরা। দলটির পার্লামেন্ট সদস্য রাজীব শুক্লা বলেন, টেস্টে ৫০তম শতক হাঁকানোর জন্য শচীন টেন্ডুলকারকে ভারত রত্ন খেতাব দেয়া উচিত। বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানান তিনি। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে রোববার শতকের অর্ধ-শতক পূর্ণ করেন ভারতের এই জীবন্ত কিংবদন্তী। সেঞ্চুরিয়নে ২৪১ বলে ১১১ রান করেন টেন্ডুলকার। তিনি তার ইনিংসটি সাজান ১৩টি চার ও একটি ছক্কা দিয়ে। টেস্টে ৫৬.৯১গড়ে তার রান ১৪,৫১৩। এর মধ্যে রয়েছে ৫০টি শতক ও ৫৯টি অর্ধ-শতক। একদিনের ক্রিকেটেও ৪৬টি শতক রয়েছে তার। ১৯৮৯ সালে ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় টেন্ডুলকারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৩১ ঘ.