২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের শতকের অর্ধ-শতক

আরো একটি রেকর্ড গড়লেন শচীন টেন্ডুলকার। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৫০তম শতক হাঁকিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো একটি রেকর্ড গড়লেন শচীন টেন্ডুলকার। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৫০তম শতক হাঁকিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে শতকের অর্ধ-শতক পূর্ণ করলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান। ১৯৭ বল খরচ করে এই মাইলফলকে পৌঁছান তিনি। সঙ্গে ছিল ১২টি চার ও একটি ছক্কার মার। ১৯৮৯ সালে ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেন্ডুলকারের। এছাড়া একদিনের ক্রিকেটে ৪৬টি শতক রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০১২ ঘ.