২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৯৪ রানে পিছিয়ে ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় পালায় ২ উইকেটে ১৯০ রান করেছে ভারত। এখনো ২৯৪ রানে পিছিয়ে আছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় পালায় ২ উইকেটে ১৯০ রান করেছে ভারত। এখনো ২৯৪ রানে পিছিয়ে আছে তারা। রাহুল দ্রাবিড় ২৮ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ইশান্ত শর্মা ৭ রানে। উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগ ৬৩ রান করে সাজঘরে ফিরে যান। বোলার পল হ্যারিস। দলীয় ১৭০ রানে ডেল স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। ১২৪ বলে ৮০ রান করেন তিনি। এরআগে জ্যাক ক্যালিসের অপরাজিত দ্বি-শতক এবং হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে ৪ উইকেটে ৬২০ রান তোলার পর দান ছেড়ে দেয় দ.আফ্রিকা। প্রথম পালায় ১৩৬ রানে গুটিয়ে যায় ভারত। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় দিনের ২ উইকেটে ৩৬৬ রান নিয়ে শনিবার ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত ছিলেন হাশিম আমলা (১১৬) ও জ্যাক ক্যালিস (১০২)। নিজের রানের খাতায় ২৪ রান যোগ হওয়ার পর ইশান্ত শর্মার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন আমলা। খেলে যেতে থাকেন ক্যালিস। সঙ্গী এবি ডি ভিলিয়ার্স। ভারতের বোলারদের ওপর মারমুখি ছিলেন ভিলিয়ার্স। ৭৬ বলে নিজের দ্বাদশ শতক তুলে নেন ভিলিয়ার্স। এটি দক্ষিণ আফ্রিকার দ্রুততম টেস্ট শতক। ৫৯১ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা যখন মধ্যাহ্ন বিরতিতে যায় তখন নিজের প্রথম দ্বি-শতক থেকে মাত্র ১৮ রান দূরে ক্যালিস। ২৬৭ বল মোকাবেলা করে ২০০ রানে পৌঁছান ক্যালিস। ১১২ বলে ১২৯ রান করে আউট হয়ে যান ভিলিয়ার্স। এরপরই দান ছেড়ে দেয়ে দ.আফ্রিকা। ক্যালিস ২০১ রানে অপরাজিত ছিলেন। তিনটি টেস্ট ম্যাচ ছাড়াও এই সফরে ভারত আরো একটি টোয়েন্টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১৮ ঘ.