২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ বোথা, পারনেল, ডুমিনি

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন অফস্পিনার জোহান বোথা, বাঁ-হাতি সিমার ওয়েন পারনেল ও ব্যাটসম্যান জেপি ডুমিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন অফস্পিনার জোহান বোথা, বাঁ-হাতি সিমার ওয়েন পারনেল ও ব্যাটসম্যান জেপি ডুমিনি। ১৫ সদস্যের দল থেকে এই তিনজনকে বাদ দেয়ায় তৃতীয় সিমার হিসেবে রায়ান ম্যাকলারেন ও লনওয়াবো সটসবের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। একজন স্পিনার দলে নিলে সেরা একাদশে পল হ্যারিসকে অবশ্যই দেখা যাবে। আর ডুমিনিকে বাদ দেয়ায় কপাল খুলে গেছে অ্যাশওয়েল পিন্সের। ব্যাট হাতে ৬ নম্বরে দেখা যাবে তাকেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, তার বাঁ-হাতের আঙ্গুলের চোট সেরে গেছে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময় আঙ্গুলে চোট পান তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সেঞ্চুরিয়নে ১৬ ডিসেম্বর। দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স, ডেল স্টেইন, মর্নে মরকেল, মার্ক বাউচার (উইকেটরক্ষক), লনওয়াবো সটসবে, রায়ান ম্যাকলারেন, পল হ্যারিস, হাশিম আমলা ও আলভিরো পিটারসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৬ ঘ.