২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচকদের সমালোচনায় ম্যাকগিল

পার্থ টেস্টের জন্য মাইকেল বিয়ারকে দলে নেওয়ায় নির্বাচকদের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও লিখিয়েরা। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্টুয়ার্ট ম্যাকগিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থ টেস্টের জন্য মাইকেল বিয়ারকে দলে নেওয়ায় নির্বাচকদের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও লিখিয়েরা। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্টুয়ার্ট ম্যাকগিল। মাত্র পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন বিয়ার। দৈনিক টেলিগ্রাফে ম্যাকগিল বলেন, "বিয়ারকে দলে নেওয়ায় আমি খুবই আবাক ও হাতাশ হয়েছি। সত্যি কথা বলতে কি, আমি এটা বিশ্বাসই করতে পারছি না।" সাবেক লেগ-স্পিনার বলেন, "বুঝলাম বিয়ার ভালো খেলে। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার কোনো যোগ্যতাই আমি তার মধ্যে দেখতে পাচ্ছি না। তাকে দলে নিয়ে নির্বাচকরা আসলে কি করতে চাইছেন তা আমি বুঝতে পারছি না।" বিয়ারকে দলে নেয়ার ব্যাপারে প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচের বক্তব্যেরও সমালোচনা করেন ম্যাকগিল। বলেন, "হিলডিচের কথা শুনে আমার মনে হয়েছে তিনি বিয়ারকে চেনেনই না। তার (হিলডিচ) মতে, ঘরের মাঠ বলে বিয়ার পার্থে ভালো করবেন। আমি জানি না হিলডিচ তার বক্তব্য নিয়ে আগে থেকে চিন্তা করেছিলেন কিনা।" পার্থে মাত্র তিন ম্যাচ খেলেছেন বিয়ার। এর কোনোটিতেই তিনি ভালো করতে পারেননি বলে মনে করেন ম্যাকগিল। জাভিয়ের ডোয়ার্টিকে বাদ দেয়ারও সামালোচনা করেন ম্যাকগিল। ম্যাকগিল ৪৪ টেস্টে ২৯.০২ গড়ে উইকেট নিয়েছেন ২০৮টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১১৭ ঘ.