২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ১০০/৫

মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের প্রথম খেলায় জিম্বাবুয়ের দেওয়া ২১০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ ওভারে ৫ উইকেটে ১০০ রান করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 07:41 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের প্রথম খেলায় জিম্বাবুয়ের দেওয়া ২১০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ ওভারে ৫ উইকেটে ১০০ রান করেছে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ২৩ রান করে ক্রিস এমপোফুর বলে এলবিডব্লিউ হয়ে যান। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস দলকে এগিয়ে নিতে থাকেন। রে প্রাইসের বলে আউট হওয়ার আগে ৭৩ বলে ৪১ রান করেন তিনি। দলীয় রান তখন ৭৬। মাত্র ৬ রান যোগ হওয়ার পর এবার সাজঘরে ফিরে যান জুনায়েদ সিদ্দিকী। ১১ রান করে রানআউট হয়ে যান তিনি। ক্রিজে তখন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাকে সঙ্গ দিতে আসেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। ৬ রান করে প্রোসপের উৎসেয়ার বলে বোল্ড হয়ে যান আশরাফুল। বিপদে পড়ে যায় বাংলাদেশ। রে প্রাইসের বলে মুশফিকুর রহিম (১) ফিরে গেলে বিপদ আরো বেড়ে যায়। সাকিব ১২ ও সোহরাওয়ার্দি শুভ ১ রানে ব্যাট করছেন। এরআগে প্রথমে ব্যাট করতে নেমে ২০৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা। তারা নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি। খেলেছে ৪৯ ওভার। সিরিজ শুরুর আগে বলা হয়েছিল খেলায় স্পিনাররাই রাজত্ব করবেন। আর বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের খেলার প্রথম অংশে সেটাই দেখা গেল। সকালে শিশির জমে থাকা উইকেটে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও চামু চিবাবা শুরুটা ভালো করেন। অবিচ্ছিন্ন থেকেই দলীয় অর্ধশতক পূরণ করেন তারা। তবে তৃতীয় বোলার হিসেবে বল করতে নেমে আব্দুর রাজ্জাকের ঘূর্নি জাদুর প্রথম শিকার চিবাবা। নিজের দ্বিতীয় ওভারে ২৪ রান করা চিবাবাকে বোল্ড করেন তিনি। সেই সঙ্গে একদিনের খেলায় বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১৫০টি উইকেট পান তিনি। জিম্বাবুয়ের ইনিংসে দ্বিতীয় আঘাতটিও হানেন রাজ্জাক। তবে এতে বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের আবদানও কম নয়। তিনি চমৎকারভাবে টেইলরের উইকেটটি ভেঙ্গে দেন। সাজঘরে ফেরার আগে টেইলর ৩৫ বল খেলে করেন ২৭। দলীয় ৭১ রানে এলটন চিগাম্বুরার (৭) উইকেটটি হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। বোলার সেই রাজ্জাক। অবশ্য আগের বলেই আউট হয়ে যেতে পারতেন তিনি। কিন্তু মোহাম্মদ আশরাফুল ক্যাচ ফেলে দিলে বেঁচে যান চিগাম্বুরা। প্রথম স্পেলে রাজ্জাকের বোলিংয়ের চেহারাটা এরকম ৬-১-১৩-৩! এবার বাংলাদেশ শিবিরে উৎসবের উপলক্ষ্য তৈরি করে দেন আরেক স্পিনার সোহরাওয়ার্দি শুভ। সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইব্যুকে ফিরিয়ে দেন তিনি। জুনায়েদ সিদ্দিকির হাতে সহজ ক্যাচ তুলে দেয়ার আগে টাইব্যু করেন ১৪। চাপে থাকা জিম্বাবুয়েকে এগিয়ে নিতে থাকেন রেগিস চাকাবা ও ক্রেগ এরভিন। দু'জনে মিলে ৬৫ রানের জুটি গড়ে তোলেন। মাত্র ৫ রানের জন্য অর্ধশতক বঞ্চিত চাকাবা মাহমুদুল্লার হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এটিই জিম্বাবুয়ের দলীয় সর্বোচ্চ রান। সাকিব আল হাসানের বলে আউট হওয়ার আগে ৪১ রান করেন ক্রেগ এরভিন। এছাড়া প্রোসপের উৎসেয়া ১৭ রান করেন। এরপর আর কোনো ব্যাটসম্যানই তেমন সুবিধা করতে পারেননি। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার আব্দুর রাজ্জাক। তিনি ৪১ রান দিয়ে ৪ উইকেট পান। এছাড়া শুভ এবং মাহমুদুল্ল