ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার দাপট শেষ হয়ে যাওয়ায় এবার বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা যে কোনো দেশ জিততে পারে বলে মনে করছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
তিনি বলেন, "বিশ্বকাপ শিরোপার লড়াই হবে হাড্ডাহাড্ডি, যা গত কয়েকটি আসরে হয়নি।"
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাঙ্গাকারা বলেন, "অস্ট্রেলিয়ার দিন এখন শেষ হয়ে গেছে। নিয়মিত হারছে তারা। উপমহাদেশের স্পিন-ভীতিও এখন বলতে গেলে অনেক হাল্কা হয়ে গেছে। কারণ সব দেশই এখন স্পিনারদের সামাল দিতে শিখে গেছে। এছাড়া এবার যে ফরম্যাটে খেলা হবে তাতেও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।"
এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৪টি দেশ। দুই গ্র"পের সেরা চারটি করে দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপ হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৪৫ ঘ.
bdnews24