ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমেস মেয়েদের ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা বৃহস্পতিবার সেমিফাইনালে ৯ উইকেটে হারায় স্বাগতিক চিনকে।
ফাইনালে শুক্রবার বাংলাদেশ খেলবে পাকিস্তানের সঙ্গে।
গুয়াংজু ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের মারাত্মক বোলিংয়ের মুখে ১৫ ওভার ৫ বলে মাত্র ৩৪ রানে গুটিয়ে যায় চিনের ইনিংস। যদিও খেলাটি ছিল ২০ ওভারের।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক সালমা খাতুন তিনটি, জাহানারা আলম ও সোহেলী আকতার নেন দু'টি করে উইকেট।
রান তাড়া করতে নেমে মাত্র ৬ ওভার ৫ বলে জয়ের লক্ষ্য ৩৫ রানে পৌছে যায় বাংলাদেশ।
ফারজানা হক ২০ ও রুমানা আহমেদ ৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে বাংলাদেশ হারায় হংকং ও জাপানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০২ ঘ.
bdnews24