ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফলোঅন এড়াতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় পালায় বৃহস্পতিবার শ্রীলঙ্কা আস্থার সঙ্গে ব্যাট করছে। কোনো উইকেট না হারিয়ে রান তুলেছে ৮৯। ফলে তারা পিছিয়ে আছে এখনো ১১৩ রানে। হাতে আছে ১০ উইকেট।
এরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে চতুর্থদিনের খেলার ইতি টানেন দুই আম্পায়ার।
প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৫৮০ রান করে দান ছেড়ে দেয়। জবাবে শ্রীলঙ্কা ৩৭৮ করলে পিছিয়ে পড়ে ২০২ রানে।
উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ৪৪ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে অপর উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24