ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিভিএস লক্ষ্মণের ৭৪ রানের পরও হায়দ্রাবাদ টেস্টে লড়াইয়ে ফিরেছে নিউজিল্যান্ড।
রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয়দিন রোববার চা-বিরতির কিছুক্ষণ পর পর্যন্ত ভারতের রান ছিল ৮ উইকেটে ৩৫৫। বৃষ্টি নামায় এখন খেলা বন্ধ রয়েছে।
হরভজন সিং ব্যাট করছেন ২১ রান নিয়ে। অন্য অপরাজিত ব্যাটসম্যান প্রজ্ঞান ওঝা এখনো রানের খাতা খোলেননি।
নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ৯৫ রানে ৪ উইকেট নেন। ৭৯ রানে ৩ উইকেট নেন ফাস্ট বোলার টিম সুথি।
নিউজিল্যান্ড প্রথম পালায় করে ৩৫০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৬০২ ঘ.
bdnews24