২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে আরেক আকমল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে কামরান আকমল এবং উমর আকমলের আরেক ভাই আদনান আকমল উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে কামরান আকমল এবং উমর আকমলের আরেক ভাই আদনান আকমল উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন । ২৫ বছর বয়সী আদনানকে দলে নেয়া হয়েছে জুলকারনাইন হায়দারের জায়গায়। যিনি অজ্ঞাতনামা ব্যক্তির হুমকি পেয়ে দুবাই থেকে পালিয়ে লন্ডনে চলে গেছেন। অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ২০০৩-০৪ মৌসুমে অভিষেক হয় আদনানের। খেলেন সুই নর্দান গ্যাস পাইপলাইন্স লিমিটেডের হয়ে। ৭২টি প্রথম শ্রেণীর ম্যাচে তার রান গড় ২২.৭৮। রয়েছে দু'টি শতরান। দলে ভালো খেলতে না পারায় দলে জায়গা পাননি নিয়মিত উইকেটরক্ষক কামরান। তবে তার ভাই উমর রয়েছেন। পাকিস্তান দলে এর আগে তিন ভাই হানিফ মোহাম্মদ, মুশতাক মোহাম্মদ এবং সাদিক মোহাম্মদ খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মিসবাহ উল হক। সোহেল তানভীরের পরিবর্তে দলে থাকছেন ইউনুস খান। ১২ নভেম্বর দুবাইতে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সিরিজ হবে দুই টেস্টের। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২০ নভেম্বর, আবুধাবিতে। পাকিস্তান টেস্ট দল : মিসবাহ উল হক (অধিনায়ক), ইমরান ফারহাত, তৌফিক উমর, আসাদ শফিক, মোহাম্মদ ইউসুফ, উমর আকমল, আজহার আলি, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, আব্দুর রেহমান, আদনান আকমল, উমর গুল, তানভীর আহমেদ, মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ ও ইউনুস খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮১০ ঘ.