ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজ খেলতে শনিবার অস্ট্রেলিয়া পৌঁছেছে ১৬ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল।
২০০৯ সালে নিজেদের মাটিতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ায় পৌঁছে এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, "সিরিজ জেতার জন্যই আমরা অস্ট্রেলিয়া এসেছি।" ১৯৮৬-৮৭ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যশেজ সিরিজ জেতেনি ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ায় জিততে হলে দলের ১১ জনকেই ভালো খেলতে হবে। সেই সঙ্গে সঠিক সময়ে সঠিক কাজটিও করতে হবে বলে মনে করেন স্ট্রাউস।
নিজেদের মাটিতে অ্যাশেজ জেতার পরের ১৮ মাস চমৎকার কেটেছে ইংল্যান্ড দলের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ ড্র করেছে। স
bdnews24