ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ছুটির দিনেও সাবেক ক্রিকেটারদের পদচারণায় উৎসব মুখর ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের সিগ্যাল পয়েন্ট। সাবেক ক্রিকেটারদের সংগঠন ওয়েকার আয়োজনে সারাদিন হয়েছে বিচ ক্রিকেট।
এমন আয়োজনে পর্যটন নগরীতে সপরিবারে এসেছেন অনেক সাবেক ক্রিকেটার। ছিলেন জাতীয় দলের সাবেক নির্বাচক ও ক্রিকেটার ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক নাইমুর রহমান, সাবেক অধিনায়ক আকরাম খান।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মোট আঠারটি খেলা।
এসব খেলায় রেনেগেইডসকে ৫ উইকেটে সিসিসি, এফইউসিসিকে ৪ রানে কেভেলিয়ার্স, জোশেফাইটসকে ৫ উইকেটে পারটেক্স, রেনেগেইডসকে ১৪ রানে কেভেলিয়ার্স, এফইউসিসিকে ৩ উইকেটে সিসিসি, জি-টিমকে ১৮ রানে ক্রিকেটার্স, মিলিনিয়ামকে ৫ উইকেটে র্যাম্বলার্স, আমরাকে ২৮ রানে রেনেগেইডস, এ্যাপক্সকে ৭ রানে এ্যাসেন্ট রয়্যালস, এফউইসিসিকে ৩২ রানে রেনেগেডইস, এ্যাপেক্সকে ৪৪ রানে গ্ল্যাডিয়েটরস, পারটেক্সকে ৪ উইকেটে র্যাম্বলার্স, সিসিসিকে ১ রানে আমরা, মিলিনিয়ামকে ৫ উইকেটে পারটেক্স, আমরাকে ৩ উইকেটে কেভেলিয়ার্স, ক্রিকেটার্সকে ৩ রানে গ্ল্যাডিয়েটর্স, জি-টিমকে ১৫ রানে এ্যাসেন্ট রয়্যাল হারায়।
কক্সবাজারের পর্যটন শিল্পের প্রসারে আয়োজিত দ্বিতীয় বিচ ক্রিকেটের শনিবার শেষদিন।
২৮ অক্টোবর থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে শুরু হয় তিনদিনব্যাপী ওয়েকা বিচ ক্রিকেট-২০১০ উৎসব।
ওয়েকা বিচ ক্রিকেটের দ্বিতীয় আসর এটি। সীমিত ওভারের ম্যাচে (৫ ওভার) মোট ১৩ টি দল অংশ নিচ্ছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/২১১৬ ঘ.
bdnews24