২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের একদিনের খেলা শুরু শনিবার

দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার। প্রথমদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা খেলবে চট্টগ্রামের বিপক্ষে। রাজশাহীতে লড়বে বরিশাল ও সিলেট। বগুড়ায় মুখোমুখি হবে খুলনা ও রাজশাহী। এদিকে জাতীয় লিগের চার দিনের প্রতিযোগিতার প্রথম পর্বের একটি করে খেলার পর লিগ স্থগিত করা হয়। এর কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। কিন্তু মাঠ এখন খেলার উপযুক্ত হলেও চার দিনের এই প্রতিযোগিতা অচিরেই শুরুর কোনো সম্ভাবনা নেই। কারণ এরই মধ্যে একদিনের প্রতিযোগিতা দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/টিআর/২০৫৭ ঘ.