২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে ফিরলেন ইউনুস

পাকিস্তানের একদিনের ক্রিকেট দলে ফিরলেন সাবেক অধিনায়ক ইউনুস খান। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজেই খেলবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের একদিনের ক্রিকেট দলে ফিরলেন সাবেক অধিনায়ক ইউনুস খান। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজেই খেলবেন তিনি। পাকিস্তান - দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ একদিনের সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাটের সঙ্গে দেখা করেন ইউনুস। সেখানেই দীর্ঘ আলোচনার পর ইউনুসের সঙ্গে পিসিবি'র বিরোধের অবসান ঘটে। তারপরই করাচিতে এক সংবাদ সম্মেলন ডাকে পিসিবি। সেখানে প্রধান নির্বাচক মোহসিন খান বলেন, " ইজাজ বাটের সঙ্গে ইউনুসের বিরোধ মিটে গেছে। ফলে ইউনুসকে জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য ছাড়পত্র দিয়েছেন ইজাজ। বুধবারই লাহোরে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ইউনুস। আর আমরাও তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে দলে নিতে দেরি করিনি। কারণ খেলার মধ্যেই রয়েছেন ইউনুস। ফিটনেস নিয়েও তার কোনো সমস্যা নেই ।" তবে ইউনুসকে টেস্ট দলে নেয়া হবে কিনা সেটা এখনো ঠিক হয়নি। মোহসিন বলেন, একদিনের সিরিজে ইউনুসের পারফরমেন্স দেখের পর টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তারই জায়গা নিচ্ছেন ইউনুস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০০৯ ঘ.