২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার কাছে জিম্বাবুয়ের হার

একদিনের সিরিজের প্রথম ম্যাচে হাশিম আমলা ও কলিন ইনগ্রামের জোড়া শতকের সুবাদে জিম্বাবুুয়েকে ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজের প্রথম ম্যাচে হাশিম আমলা ও কলিন ইনগ্রামের জোড়া শতকের সুবাদে জিম্বাবুুয়েকে ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্লুমফন্টেইনের আউটসুরেন্স ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা রান তুলে ৩৫১, ছয় উইকেট হারিয়ে। জবাবে ৩৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৮৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। তখনো হাতে ছিল ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার পক্ষে শতক হাঁকান হাশিম আমলা (১১০) ও কলিন ইনগ্রাম (১২৪)। তবে এই ম্যাচেই অভিষেক হয় ইনগ্রামের। মাসাকাদজা ৮৬ রান দিয়ে নেন ৪ উইকেট। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেও জেতাতে পারেনি দলকে। রাস্টি থেরন ৬২ রানে ৩টি উইকেট নেন। জোহান বোথা নেন ২টি উইকেট। ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৭৩২ ঘ.