ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে একদিনের খেলার টিকেট বিক্রি শুরু হচ্ছে রোববার। ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে মাঠে সংস্কার কাজ চলায় প্রত্যেক খেলার জন্য দশ হাজার করে টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানায়, ঢাকার গ্রামীণ ফোন সেন্টারে এই টিকেট পাওয়া যাবে। এছাড়া এসএমএস'র মাধ্যমেও টিকেট সংগ্রহ করা যাবে। খেলার দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টার থেকেও টিকেট কেনা যাবে।
পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথমটি হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, ৫ অক্টোবর। বাকি খেলাগুলোও হবে সেখানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/টিআর/২২২২ ঘ.
bdnews24