২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈম ইসলাম টেস্ট দলে

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য দলে নেয়া হয়েছে স্পিনার নাঈম ইসলামকে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগের ১৪ ক্রিকেটারের সঙ্গে দলে থাকবেন নাঈম ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য দলে নেয়া হয়েছে স্পিনার নাঈম ইসলামকে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগের ১৪ ক্রিকেটারের সঙ্গে দলে থাকবেন নাঈম ইসলাম। এদিকে, অন্য আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে মিরপুর টেস্টে বিনা টিকিটে খেলা দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা। খেলা দেখতে হলে, স্কুল পোশাক পড়ে আসতে হবে বা পরিচয় পত্র দেখাতে হবে শিক্ষার্থীদের। পরিচয় পত্র বৈধ এবং মেয়াদ থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ.