২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের জয়

জাতীয় ক্রিকেট লিগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। চার দিনের ম্যাচের শেষ দিনে বরিশালকে ১২২ রানে হারায় চট্টগ্রাম। লিগে আগের দিন-ই জয় তুলে নিয়েছিলো ঢাকা ও রাজশাহী বিভাগ। রোববার তাদেরকে অনুসরণ করে আফতাব আহমেদের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

খুলনা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। চার দিনের ম্যাচের শেষ দিনে বরিশালকে ১২২ রানে হারায় চট্টগ্রাম। লিগে আগের দিন-ই জয় তুলে নিয়েছিলো ঢাকা ও রাজশাহী বিভাগ। রোববার তাদেরকে অনুসরণ করে আফতাব আহমেদের দল। ম্যাচের তৃতীয় দিনে মাত্র ৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে হারের শঙ্কায় ছিল ২৩১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল বিভাগ। চট্টগ্রামের বোলারদের তোপের মুখে ম্যাচের চতুর্থ দিন বাকি ৫ উইকেটও দ্রুত পড়ে যায় বরিশাল বিভাগের। তারেক আজিজ ও কামরুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১০৮ রানেই গুটিয়ে যায় শাহীন হোসেনের দল। দ্বিতীয় ইনিংসে বরিশালের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন আসিফ আহমেদ (২৭)। এছাড়া সোহাগ গাজী ২৫ ও সাজেদুল ইসলাম ১৭ রান করেন। তারেক আজিজ ৫৫ রানে ৪ উইকেট ও কামরুল ইসলাম ২৪ রানে ৩ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন। ব্যাট হাতে চট্টগ্রামকে লড়াইয়ের পূঁজি এনে দেওয়ায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফয়সাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৯৩০ ঘ.