ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক কুমার সাঙ্গাকারার পর সুরাজ রনদ্বিপের হাফ-সেঞ্চুরির সুবাদে ভারতকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। প্রথম থেকেই খোঁড়াতে খোঁড়াতে এগোয় শ্রীলঙ্কার ইনিংস। খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। শেষ পর্যন্ত থামে ২১৩ রানে, ৪৬.১ ওভারে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় আইডিয়া কাপের পঞ্চম ম্যাচে রোববার ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারের চতুর্থ বলে হিসেবের খাতা খোলার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা সুদ্বিপ তায়াগির বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন। কিন্তু থেমে থাকেনি শ্রীলঙ্কার রানের চাকা। মেরে খেলে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24