২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জয় হাতছাড়া হলো দক্ষিণ আফ্রিকার

প্রথম টেস্টের মতো চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টও চরম হতাশা নিয়েই শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ৪৬৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫ম দিন শেষ করেছে ৯ উইকেটে ২৯৬ রান করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 05:49 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

কেপটাউন, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম টেস্টের মতো চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টও চরম হতাশা নিয়েই শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ৪৬৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫ম দিন শেষ করেছে ৯ উইকেটে ২৯৬ রান করে। শেষ উইকেট জুটি ভাঙ্গতে না পারায় এ আবার ড্র মেনে নিতো হলো দক্ষিণ আফ্রিকাকে। প্রথম টেস্টেও এভাবেই বেঁচে গিয়েছিল ক্রিস ব্রডের দল। তারপর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় তারা। ইংল্যান্ড ৫ দিন শুরু করেছিল ৩ উইকেটে ১৩২ রান নিয়ে। নাইটওয়াচম্যান জেমস অ্যান্ডারসনকে (৯) হ্যারিস ফিরিয়ে দেয়ার জয়ের উজ্জ্বল সম্ভাবনাই দেখছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান কলিংউড ১৮৮ বলে ৪০ এবং তারপর বেল ২১৩ বলে ৭৮ রান করায় ম্যাচ ড্র হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ২৯১ রানের জবাবে ১ম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৭৩ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে অধিনায়ক গ্রায়েম স্মিথের ১৮৩ রানের সহায়তায় ৭ উইকেটে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীদের প্রায় অসম্ভব এক জয়ের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্রায়েম স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৪০ ঘ.