২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশিরকেই দুষলেন ধোনি, একমত নন সাঙ্গাকারা

মহেন্দ্র সিং ধোনির প্রতিপক্ষও শিশির। মঙ্গলবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযোগের সুরেই ভারত অধিনায়ক বলেছেন, শিশিরের কাছেই হেরেছে তার দল। তবে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ধোনির সঙ্গে একমত হতে পারেননি। তার দৃষ্টিতে, ভালো খেলেই জিতেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 06:42 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেন্দ্র সিং ধোনির প্রতিপক্ষও শিশির। মঙ্গলবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযোগের সুরেই ভারত অধিনায়ক বলেছেন, শিশিরের কাছেই হেরেছে তার দল। তবে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ধোনির সঙ্গে একমত হতে পারেননি। তার দৃষ্টিতে, ভালো খেলেই জিতেছে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মাঠে খুব একটা শিশির চোখে পড়েনি। শীতের প্রকোপও আগের দিনের চেয়ে কমই ছিল। কুয়াশাও ছিল তুলনামূলক হালকা। সে হিসেবে 'কন্ডিশন' ম্যাচে খুব একটা প্রভাব ফেলেনি এমনটি বলা যেতেই পারে। কুমার সাঙ্গাকারাও তেমনই বলেছেন,'কুয়াশা অনেক দেরিতে এসেছে। আগের দিনের চেয়ে আবহাওয়াও ছিল ভালো। ম্যাচে ভারতের চেয়ে আমরা অনেক শৃঙ্খলাবদ্ধ ছিলাম। সে কারণেই আমরা জিতেছি।' অনেকটা নতুন চেহারার দল নিয়ে এসেও সাফল্যের জয়ের ধারা বজায় রাখলো শ্রীলঙ্কা। অন্যদিকে টেন্ডুলকার ছাড়া বাকিদের নিয়ে এসেও হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। তবে দলের ব্যর্থতার দায় শিশিরের ওপরই চাপিয়েছেন ধোনি,'১০ ওভারের পরই পেস বোলাররা সুবিধা করতে পারছিল না। উইকেটে স্পিনও ধরেনি। বল গ্রিপে নেয়া কঠিন হয়ে উঠেছিল। এমনটা হতে পারে ভেবেই টসের সময় আমি ম্যাচ রেফারিকে বলেছিলাম একটু এগিয়ে ম্যাচ শুরু করতে। কিন্তু তা করা হয়নি।' শেষে অবশ্য দলের ত্র"টি স্বীকার করে খেলোয়াড়দের উৎসাহ যোগানোরও চেষ্টা করেছেন ভারত অধিনায়ক ,' ধীরে ধীরে আমরা উন্নতি করছি। বেশ কিছু জায়গায় আরো ভালো করতে হবে আমাদের।' টানা দুই ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে শ্রীলঙ্কা। তবে দুঃসংবাদও আছে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তিলকরতে