২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের কাছে বিসিবি সভাপতির প্রত্যাশা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের ভালো খেলার আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। মঙ্গলবার যুব দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আহবান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের ভালো খেলার আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। মঙ্গলবার যুব দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আহবান জানান তিনি। মোস্তফা কামাল বলেন, 'দেশের সম্মানে সবাইকে ভালো খেলতে হবে। তোমরা ভাল খেল বিসিবি সব ধরনের সহযোগিতা দেবে।' ক্রিকেটাররাও ভাল খেলার আশ্বাস দিয়েছেন সভাপতিকে। যুব দলের অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, 'আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি বিশ্বকাপে ভালো খেলতে পারবো।' আগামী ১৫ জানুয়ারি নিউজিল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ দল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে। 'কন্ডিশনের' সঙ্গে মানিয়ে নিতে হাতে কিছুটা সময় নিয়ে রওনা দিচ্ছে তারা। বিশ্বকাপে 'ডি' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭৪৮ ঘ.