২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশিরকেই প্রতিপক্ষ বানালেন সাকিব

'শ্রীলঙ্কা নয় প্রতিপক্ষ হয়ে উঠেছিল শিশিরভেজা মাঠ। বলা যায় কন্ডিশনের কাছেই হেরে গেছি আমরা।' ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাও সাকিবের দাবিকে যৌক্তিক মেনে বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 07:04 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'শ্রীলঙ্কা নয় প্রতিপক্ষ হয়ে উঠেছিল শিশিরভেজা মাঠ। বলা যায় কন্ডিশনের কাছেই হেরে গেছি আমরা।' ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাও সাকিবের দাবিকে যৌক্তিক মেনে বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টসই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সোমবার সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান এ দাবি করেছেন,'আমার অনেক ভাল ব্যাটিং করেছি। রান হয়তো ১০/১৫ কম হয়েছে কিন্তু বোলিং ভাল করতে পারলে ফলাফল অন্যরকমও হতে পারতো। শিশিরের কারণে বল নিয়ন্ত্রণ করা যাচ্ছিলো না। বিশেষ করে চার স্পিনার কাজে লাগাতে পারিনি বল ভেঁজি যাওয়ায়।' শিশিরে একরকম ভেসেই গিয়েছিল মাঠ। শুধু বোলিংই নয়, ভালোভাবে ফিল্ডিং করাও হয়ে গিয়েছিল কঠিন এবং ঝুঁকিপূর্ণ। রুমাল দিয়ে বারবার মুছেও বল গ্রিপে নিতে পারছিলেন না বাংলাদেশের স্পিনাররা। পাঁচবার বল বদল করেও সর্বনাশ ঠেকাতে পারেননি সাকিবরা। এমন দুঃসহ অভিজ্ঞতার পর ম্যাচের সময় এগিয়ে আনার আবদার করেছেন দু'দলের অধিনায়কই। সাকিব বলেন,' বাকি ম্যাচগুলো কিছুটা এগিয়ে আনার জন্য আমরা ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়, দুপুর ১২টায় খেলা শুরু হলে সবার জন্যই ভালো হবে।' নবীন আর অভিজ্ঞদের নিয়েও বাজেভাবেই হার মানতে হয়েছে বাংলাদেশকে। শফিউল ইসলামের অভিষেকটা ভালো হলো না। ৪ ওভার বল করে ৩৯ রানে নিয়েছেন ১ উইকেট। তারপরও অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ম্যাচের পারফর্ম্যান্স হিসেবে প্রশংসাই করলেন তার। সন্ধ্যা ছয়টায় ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আধ ঘন্টা পরই কুয়াশায় ছেয়ে যায় মাঠ। সঙ্গে শিশিরও পড়ায় আউফিল্ড হয়ে যায় পিচ্ছিল। তিলকরতে