সিডনি, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার ১২৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৩১ রান করেছে তারা। যার অর্থ, এরই মধ্যে ২০৪ রানে এগিয়ে আছে মোহাম্মদ ইউসুফের দল, এখনো হাতে আছে ১ উইকেট। শেষ দুই ব্যাটসম্যান দানেশ কানেরিয়া (২*) ও মোহাম্মদ আসিফ (০*) বুধবার অস্ট্রেলিয়া দুশ্চিন্তা কতটা বাড়াতে পারেন সেটাই আপাতত দেখার।
আগের দিনের বিনা উইকেটে ১৪ রান থেকে দ্বিতীয় দিন শুরু করে ১০৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। হরিজের বলে হ্যাডিনের হাতে ধরা পড়েন ইমারান ফারহাত (৫৩)। তারপর ফয়সল ইকবালকে (২৭) নিয়ে আরো ৩৫ রান যোগ করার পর সালমান বাটও (৭১) ফিরে যান জনসনের বলে হ্যাডিনকে ক্যাচ দিয়ে।
এভাবে মোটামুটি নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। তবে ইউসুফ (৪৬) আর কামরান আকমলের (৪৯) চল্লিশ পেরোনো দুটি ইনিংস তিনশ পার করিয়ে দেয় পাকিস্তানকে। বোলিঞ্জার ৩টি এবং জনসন ও ওয়াটসন দুটি করে উইকেট নিলেও দুশ্চিন্তা কিন্তু বেড়েছেই অস্ট্রেলিয়ার। হার এড়াতে এখনই ২০৪ করার পর আরো বড় স্কোর দাঁড় করাতে হবে তাদের। পাকিস্তানের বোলার ব্যাটসম্যানদের হাতে এখনো ৩টি দিন!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯৩০ ঘ.
bdnews24