ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তিলকরত্নে দিলশানের সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। ২৬১ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা ৪৪.৫ ওভারে, ৩ উইকেট হারিয়ে। এর আগে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দায়িত্বশীল হাফ-সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৬০। যদিও উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস বড় স্কোরেরই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৬৫ থেকে ৭৪ রানের মধ্যে চার উইকেট হারালে বিপদে পড়ে সাকিবের দল। তবে তা সামাল দিয়ে লড়াই করার মতো পুঁজি গড়ে তুললেও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা প্রমাণ করলেন এই রান খুবই অপ্রতুল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন জাতির আইডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোমবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও তিলকরতে
bdnews24