ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজে গ্যালারির টিকিটের নূন্যতম মূল্য ২০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গ্র"পপর্বের ছয়টি ম্যাচে ২০০ টাকা করে এবং ফাইনালে ৩০০ টাকায় গ্যালারির টিকিট বিক্রি হবে। স্পেশাল এনক্লোজারের টিকিটের দাম লিগ ম্যাচে ৪০০ এবং ফাইনালে ৫০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে প্রতি ম্যাচে ৫০০ টাকা এবং ফাইনালে ৬০০ টাকা দিয়ে টিকিট কিনতে হবে দর্শকদের। ভিআইপি গ্রান্ড স্ট্যান্ডের টিকেটের দামও বেড়েছে। লিগ ম্যাচে ২ হাজার এবং ফাইনালে আড়াই হাজার টাকায় বিক্রি হবে এই টিকিট।
আগ্রহী দর্শকরা গ্রামীনফোনের 'আউটলেটে' নির্ধারিত মূল্য দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২১ ঘ.
bdnews24