২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন চাপে রেখেছে বাংলাদেশ 'এ' দলকে

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ২১৫ রানে গুটিয়ে দিলেও দিন শেষে ভাল অবস্থায় নেই বাংলাদেশ 'এ' দল। তিনদিনের ম্যাচে প্রথম ইনিংসে ২৯ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ২১৫ রানে গুটিয়ে দিলেও দিন শেষে ভাল অবস্থায় নেই বাংলাদেশ 'এ' দল। তিনদিনের ম্যাচে প্রথম ইনিংসে ২৯ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। মহারাষ্ট্রের নাসিকে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক হান্নাস সরকার। আগে ব্যাট করতে নেমে ৭৪ ওভার ৪ বল খেলে অল-আউট হয় স্বাগতিকরা। ভিরেল শাহ ৫০ ও প্যাটেল ৪৩ রান করেন। বাংলাদেশের স্পিনার সোহরাওয়ার্দি শুভ ৪৬ রান খরচ করে ৫ উইকেট নেন। জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে অল্প রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ১৩ এবং নাফিস ইকবাল ৯ রানে সাজঘরে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩২৬ ঘ.