ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহালী একাদশের বিপক্ষে ফিরতি ক্রিকেট সিরিজ খেলতে শুক্রবার সকালে ভারতের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ 'এ' দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোহালীর বিপক্ষে একটি তিন দিনের, একটি চার দিনের, দু'টি এক দিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
তিন দিনের ম্যাচ দিয়ে রোববার আনুষ্ঠানিক সফর শুরু করবে তারা। দলটি দেশে ফিরবে ১৩ অক্টোবর। বাংলাদেশ 'এ' দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান হান্নান সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১০ ঘ.
bdnews24