২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিই সেরা ইনিংসগুলোর অন্যতম: শচীন

একদিনের ম্যাচে শচীন টেন্ডুলকারের ৪৪তম শতকে কমপ্যাক কাপ ফাইনালে ভারত রান তুলেছিল ৩১৯। ম্যাচ শেষে যা শ্রীলঙ্কার জন্য অনেক বেশি বলেই প্রমাণীত হয়েছে। শচীন টেন্ডুলকারও মনে করেন, এটি তার সেরা ইনিংসগুলোর অন্যতম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ম্যাচে শচীন টেন্ডুলকারের ৪৪তম শতকে কমপ্যাক কাপ ফাইনালে ভারত রান তুলেছিল ৩১৯। ম্যাচ শেষে যা শ্রীলঙ্কার জন্য অনেক বেশি বলেই প্রমাণীত হয়েছে। শচীন টেন্ডুলকারও মনে করেন, এটি তার সেরা ইনিংসগুলোর অন্যতম। এর ব্যাখ্যা দিতে গিয়ে টেন্ডুলকার বলেন, "মাঠ, আদ্রতা ও কন্ডিশনের কথা বিবেচনা করলে এটিই আমার সেরা ইনিংসগুলোর অন্যতম।" এই ইনিংসটির জন্যই ম্যাচ সেরার পুরস্কারও পান। এ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ৫৯ বার। ৩৬ বছরের টেন্ডুলকার চার শ'রও বেশি একদিনের ম্যাচ খেলেছেন। তার সঙ্গে অবশ্য শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়াও রয়েছেন। তার বয়স এখন ৪০। কমপ্যাক কাপ টুর্নামেন্ট জয়াসুরিয়ারও খারাপ কাটেনি। শনিবার লিগ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র দুই রানের জন্য শতক বঞ্চিত হন। এ প্রসঙ্গে টেন্ডুলকার বলেন, "জয়াসুরিয়ার খেলা দেখে মনে হয়েছে খেলোয়াড়ের বয়স গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়। আসল কথা হলো খেলার প্রতি আপনি কতটা নিজেকে উজাড় করে দিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৬ ঘ.