২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুক্রবার শুরু

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত সব ক্রিকেটারকে অনুশীলনে যোগ দিতে বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত সব ক্রিকেটারকে অনুশীলনে যোগ দিতে বলেছে। কোন বিরতি ছাড়াই ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন ক্যাম্প চলবে। এরপর ছয় দিন ঈদের ছুটিতে যাবেন জাতীয় দলের ক্যাম্পের ক্রিকেটাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৭ ঘ.