ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানের দিকে শ্রীলঙ্কা এগিয়ে চলেছে নিশ্চিত পদক্ষেপে। দ্বিতীয় ইনিংসে কুমার সাঙ্গাকারার শতকে পাঁচ উইকেটে ৩১১ রান তুলে ইনিংস ঘোষণা করলে শ্রীলঙ্কা এগিয়ে যায় ৪৯৩ রানে। জয়ের লক্ষ্য ৪৯৪ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ১৮২। উইকেট হারিয়েছে ৬টি।
সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শনিবার চতুর্থ দিন শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে কিউই ব্যাটসম্যানদের মধ্যে ড্যানিয়েল ফ্লিন ও জেসি রাইডার ছাড়া আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। ৯৩ বলে ৫০ করার পরপরই ফ্লিন রঙ্গনা হেরাথের বলে এলবিডবি
bdnews24