২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো টেস্টের প্রথমদিন শ্রীলঙ্কার

কলম্বো টেস্টে ব্যাট-বলের লড়াই জমে উঠলেও মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিরার অপরাজিত অর্ধশতকে প্রথমদিনটি নিজের করে নিয়েছে শ্রীলঙ্কা। রান তুলেছে ২৬২। উইকেট হারিয়েছে তিনটি। ১১৫ রানে তিন উইকেট হারানোর পর জয়াবর্ধনে ও সামারাবিরা ১৪৭ রানের জুটি গড়ে তুললে ম্যাচে শ্রীলঙ্কার আধিপত্য সুস্পষ্ট হয়ে ওঠে। জয়াবর্ধনে ২১০ বলে অপরাজিত ৭৯ রান করেন। দড়ির ওপারে বল পাঠিয়েছেন তিনি সাতবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলম্বো টেস্টে ব্যাট-বলের লড়াই জমে উঠলেও মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিরার অপরাজিত অর্ধশতকে প্রথমদিনটি নিজের করে নিয়েছে শ্রীলঙ্কা। রান তুলেছে ২৬২। উইকেট হারিয়েছে তিনটি। ১১৫ রানে তিন উইকেট হারানোর পর জয়াবর্ধনে ও সামারাবিরা ১৪৭ রানের জুটি গড়ে তুললে ম্যাচে শ্রীলঙ্কার আধিপত্য সুস্পষ্ট হয়ে ওঠে। জয়াবর্ধনে ২১০ বলে অপরাজিত ৭৯ রান করেন। দড়ির ওপারে বল পাঠিয়েছেন তিনি সাতবার। অপর অপরাজিত ব্যাটসম্যান সামারাবিরা ১৩৯ বলে ৭৮ রান করেন। তিনি তার ইনিংসটি সাজান দশটি চার দিয়ে। কলম্বোর স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে বুধবার টস জিতে ব্যাটিং-এ নামে শ্রীলঙ্কা। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে