২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সিনিয়রদের ওপরই ভরসা রাখল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বেশ কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার জন্য সিনিয়র ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্টের প্রথম একাদশের ৯ জনই স্থান পেয়েছেন ১৫ সদস্যের দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিডনি, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ায় বেশ কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার জন্য সিনিয়র ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্টের প্রথম একাদশের ৯ জনই স্থান পেয়েছেন ১৫ সদস্যের দলে। ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার এই দল ঘোষণা করে। এ প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান এন্ড্রু হিলডিচ বলেন, যে দলটি অ্যাসেজ খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে ধরনের দলই বেছে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, শিরোপার ধরে রাখার জন্য দলটি কিভাবে খেলে, তা দেখার জন্য এটি একটি ভালো সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায়। দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, নাথান ব্র্যাকেন, ক্যালাম ফার্গুসন, ব্র্যাড হ্যাডিন, নাথান হরিৎজ, বেন হিলফেনহস, জেমস হোপস, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, পিটার সিডল, অ্যাডাম ভোগস, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২৩৩ ঘ.